
হাইকোর্টের ২১ বিচারপতি শপথ নিলেন
আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত এক অনুষ্ঠান মাধ্যমে হাইকোর্টের নতুন নিয়োগপ্রাপ্ত ২১ জন বিচারপতি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সহ অ্যাটর্নি জেনারেল ও বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এর আগে, গতকাল মঙ্গলবার, জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগপ্রাপ্ত








