ঢাকা | মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নগরীতে তিন অপহরণকারীর গ্রেফতার

নগরীতে মো. মুস্তাসিম বিল্লাহ নামে এক তরুণকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে। অভিযুক্তরা হল রমজান আকন, ফেরদাউস ও মনিরুজ্জামান।

জানা গেছে, ৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে সাতরাস্তার মোড়ের গরীবে নেওয়াজ ক্লিনিকের সামন থেকে তরুণ মোস্তাসিম বিল্লাহকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে হত্যার ভয় দেখিয়ে নগদ ২৪ হাজার টাকা ও পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার আদায় করে। এরপর তারা আরও ৫ লাখ টাকা দাবি করে। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা হত্যার হুমকি দেয়। জীবনের ভয়ে, পরিস্থিতি বুঝে ও আত্মরক্ষার্থে মোস্তাসিম তাদের দাবি মানতে বাধ্য হন, ফলে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী মোস্তাসিম মঙ্গলবার খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ গত রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকার পশ্চিম বানিয়াখামারে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকেও গ্রেফতার করে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।