ঢাকা | শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদায়) হিসেবে যোগদান

বিএনপি নেতা মো. রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানপত্র জমা দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ সংবাদ নিশ্চিত করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন করলাম। সকলের দোয়া চাই।”

এর আগে গত রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের ছবি এগুলোই তিনি পরে ফেসবুকে শেয়ার করেন এবং পুনরায় যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।