ঢাকা | শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চীনা আমন্ত্রণে ৪ জুন চীনে যাচ্ছে খুলনার হামিমসহ ১৫ ছাত্রনেতা

চীনা সরকারের আমন্ত্রণে ৪ জুন বিএনপির প্রতিনিধি হিসেবে চীনে যাচ্ছেন খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা। তারা চীনের কর্মকাণ্ড ও উন্নয়নমূলক অর্জন পর্যবেক্ষণের উদ্দেশ্যে সফরটি করবেন।

প্রতিনিধিদলটি চংকিং ও সাংহাই সফর করবে। সফরের প্রধান বিষয়ের মধ্যে রয়েছে নতুন উন্নতমানের উৎপাদনশক্তির বিকাশ, উচ্চমানের সার্বিক উন্নয়ন, উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণ নীতি, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসনব্যবস্থার কার্যক্রম পর্যালোচনা।

সফরের সময় তারা চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই আলোচনাগুলোতে চীনের বাস্তব অভিজ্ঞতা ও নীতি নিয়ে সরাসরি ধারণা সংগ্রহ করার পাশাপাশি দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ হবে।