ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

এনসিপি নেতা সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্তি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে তিনটায় তিনি আচমকা পেটব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। বিষয়টি সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব নিশ্চিত করেছেন। সাহাদাত ভাইয়ের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।