ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, লোকবল সংকট মেটাতে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে হামের টিকা ছয় মাসের মজুদ রয়েছে। পরবর্তী ছয় মাস এসব টিকা দেয়ায় কোনো সমস্যা হবে না, তাই টিকা মজুদ থাকা নিয়ে অপ্রয়োজনে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

চিকিৎসা সেবায় নিরাপত্তা বাড়াতে সব উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি হাসপাতালে ১০ জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জটিল অস্ত্রোপচার ও চিকিৎসায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করেন। তিনি জানান, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।