ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

দিঘলিয়ায় মহানবীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

দিঘলিয়া উপজেলার মন্ডল জুট মিলের কোয়ার্টার থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্ত করার অভিযোগে শ্যামল গাইন (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনা ঘটে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে।

আটক শ্যামল গাইন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা; তিনি সুপ্রভাত গাইনের ছেলে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, পৌনে ১১টার দিকে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়।

অভিযুক্ত শ্যামল গাইনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পুলিশ বলেছে, পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।