ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

যশোরের উন্নয়নকে পুনরায় গতিশীল করতে চান প্রতিমন্ত্রী অমিত

প্রতিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোরের মানুষের জন্য এটি খুবই সুখের সংবাদ যে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর জেলা সফর করবেন। এই সফরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শার উলাশী খাল খনন ও পুনঃখননের উদ্বোধন করবেন। গতকাল শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।