ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সার্কিট হাউজ মাঠে ঈদজামাতের প্রস্তুতি পরিদর্শন

খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) খুলনা সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

নার-পরিদর্শনে তিনি মাঠের সার্বিক প্রস্তুতি, সিটিং ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয় খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে কেসিসি প্রশাসক জানান, সার্কিট হাউজ মাঠটি ঐতিহ্যবাহী একটি ময়দান যেখানে প্রতিবারই হাজার হাজার নগরবাসী ঈদের নামাজ আদায় করেন। মুসুল্লাদের যাতে সুষ্ঠু ও নিরাপদভাবে প্রধান জামাতে নামাজ আদায় করতে অসুবিধা না হয় সেটাই বড় লক্ষ্য। তিনি জানান, মাঠের প্রস্তুতির কাজ আজ সন্ধ্যার মধ্যে প্রায় শেষ হবে এবং খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশাসক আশা করেন, নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তামতো অংশগ্রহণ করে পবিত্র ঈদ উৎসব উদযাপন করবেন।

পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, কেসিসি প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, জেলা প্রশাসন, কেসিসি ও কেএমপির অন্যান্য কর্মকর্তা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ জামাতের সময়সূচি ও স্থান:

– খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

– আবহাওয়া প্রতিকূল হলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

– খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ ও বয়রা মডেল মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

– খালিশপুর ঈদগাহ ময়দান এবং বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

– বায়তুন নূর জামে মসজিদে দুইটি জামাত; সকাল ৮টার প্রথম জামাতে ইমামতি করবেন খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইমরান উল্লাহ এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন।

– খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৭টায়; এবারে এতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

– খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

কেসিসি প্রশাসক ও সংশ্লিষ্টরা সকল ধর্মপ্রাণ মুসল্লিকে সর্তক ও শান্তিপূর্ণভাবে জামাতে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা নিশ্চিত করেন।