ঢাকা | শুক্রবার | ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রবিবার (১৫ মার্চ) ঘোষণা করে বলেছেন, অধিবেশন আগামী ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হল। স্পিকার এ সিদ্ধান্ত দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে ঘোষণা করেন এবং সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানান।

এই দিন (রোববার) বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কাজ শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে দিনটি শুরু হয় এবং বৈঠকের সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান; পাশাপাশি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য বিরোধীদলের সদস্যেরা বিক্ষোভ দেখিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন।