ঢাকা | রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি

১২ মার্চ সংসদ অধিবেশন, স্পিকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমের সম্ভাব্য সূচী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ। সেই দিন দুপুরে এই অধিবেশন আহ্বান করা হয়েছে, যেখানে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কার্যক্রম সম্পন্ন হবে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি), সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বানের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সংসদ সচিবালয় থেকে একটি সংক্ষিপ্ত রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে, যা প্রথমে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে। এরপর এটি তিনি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, যার মাধ্যমে রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে অধিবেশন আহ্বান করবেন। প্রাথমিক সিদ্ধান্তে ১২ মার্চ অধিবেশনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

সংসদীয় রেওয়াজ অনুযায়ী, এই প্রথম দিনের অধিবেশনে নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত স্পিকার অধিবেশনের সভাপতিত্ব করবেন এবং অন্যান্য কার্যক্রম চালিয়ে যাবেন।

অধিবেশনের বিষয়সূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকার এর সময় বিভিন্ন জরুরি অধ্যাদেশগুলো সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ভাষণ দেবেন। এরপর সরকারে ধন্যবাদ ও আলোচনা, এবং সাম্প্রতিক সময়ে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিসহ রাজনীতিবিদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হবে।

এটি দীর্ঘ সময়ের পর এবং একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় গঠিত সংসদের ওপর দেশবাসীর ব্যাপক প্রত্যাশা রয়েছে। এই অধিবেশন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠনে একটি গুরুত্বপূর্ণ সূচনাবিন্দু হিসেবে দেখা হচ্ছে।