ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

হৃদরোগে আক্রান্ত সেলিমা রহমান, হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি), বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়। সেই পোস্টে বলা হয়, সেলিমা রহমানের পরিবার এবং বিএনপির পক্ষ থেকে দেশের মানুষের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হচ্ছে। সেলিমা রহমান ২০০১ থেকে ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। তার রাজনৈতিক জীবনে নানা সংগ্রাম ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে তাকে, বেশ কয়েকবার কারাবরণও করতে হয়েছে। তবে তার অবদানের মাধ্যমে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছেন।