ঢাকা | রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি

শাওনের মন্তব্য: ৩২ নম্বরের বুলডোজার বাহিনীকে ‘রাজাকার’ আখ্যা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ফের দুটি বুলডোজার আনা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রাকের মাধ্যমে এই দুটি বুলডোজার সেখানে নিয়ে আসা হয়। ওই সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের পরিচয় জানতে চাইলে একজন জানান, ‘রেড জুলাই’ নামে এক সংগঠন এই বুলডোজার দুটি আনা হয়েছে।