ঢাকা | সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র আইভী

বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনতার আন্দোলনের মধ্যে পোষাক শ্রমিক মিনারুল হত্যা সহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা হায়াৎ আইভীকে জামিন প্রদান করেছেন হাইকোর্ট। আজ রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এই রায় দেয়। আদালত তার জামিনের জন্য জারি করা রুলকে যথাযথ ঘোষণা করেন। আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।