ঢাকা | বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি

কালিগঞ্জে সাপের দংশনে কল্পনা রানী মল্লিকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। কল্পনা রানী শ্রীকলা গ্রামের নির্মল কুমার মল্লিকের স্ত্রী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে ঘরের বারান্দায় থাকা অবস্থায় তাকে একটি বিষধর কালাচ সাপ কামড়ায়। ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ওঝার সহায়তায় সনাতন পদ্ধতিতে তার চিকিৎসার চেষ্টা করেন।

তবে শারীরিক অবস্থা উন্নত না হওয়ায় মঙ্গলবার (২ জুন) সকালে তাকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতের পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।