ঢাকা | বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ইসরাইল লেবানে স্থল অভিযানে তীব্রতা বৃদ্ধি করেছে, নিহত ১৪

ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির প্রেক্ষাপটে লেবাননের দক্ষিণপ্রান্তে ইসরাইল স্থল অভিযানের তীব্রতা বহু গুণ বাড়িয়েছে। সূত্রে জানা যায়, ইসরাইলি সেনারা সীমান্ত পেরিয়ে লেবাননের অন্তত ৩০ কিলোমিটার ভেতর অগ্রসর হয়েছে। গতকাল, শুক্রবার (২৯ মে) দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

ইসরাইলের উত্তর সীমান্তে আইডিএফের ৩৬ নম্বর ডিভিশন পরিদর্শন করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে বাহিনী বেইরুত ও বেকা উপত্যকায় অভিযান বাড়াচ্ছে। তার নির্দেশ অনুযায়ী সামরিক পদক্ষেপ ত্বরান্বিত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

এদিকে লেবাননে সাম্প্রতিক এ আগ্রাসনকে গভীর উদ্বেগজনক হিসেবে দেখেছে জাতিসংঘ। শিশুদের ওপর সহিংসতার সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে — ইউনিসেফ জানায়, গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ শিশু নিহত হয়েছেন এবং কমপক্ষে ৬২ জন আহত হয়েছেন।

মানবিক পরিস্থিতি তীব্রভাবে সঙ্কটাপন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সংঘর্ষ স্থগিত বা বর্ধিত হামলা রোধে কূটনৈতিক চাপ বাড়ার সম্ভাবনাও বলছেন বিশ্লেষকরা।