ঢাকা | শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

টানা ৭০ দিন: ইরানে দেশব্যাপী প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট

ইরানে টানা ৭০ দিন ধরে প্রায় সম্পূর্ণ দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনা চলছে। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস শুক্রবার (৯ মে) জানিয়েছে, সরকারের আরোপিত এই ব্ল্যাকআউট আজ ৭০ দিন পূর্ণ করেছে।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, এই ইন্টারনেট ব্ল্যাকআউট ইতিমধ্যেই ১,৬৫৬ ঘণ্টা অতিক্রম করেছে। নেটব্লকসের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকেই এই পরিস্থিতি বিরাজ করছে।

নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সংকটের সময় ডিজিটাল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা সীমিত করে দেওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে প্রতিবন্ধী মানুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ জনগণের—তারা তথ্য, শিক্ষাসেবা ও আর্থ-সামাজিক সুযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

এদিকে সিএনএন জানিয়েছে, চলতি বছরের শুরুতেও ইরান সরকার পৃথকভাবে ইন্টারনেট বন্ধ করেছিল। তখন দেশটিতে সবচেয়ে কঠোর সরকারবিরোধী আন্দোলন চলছিল এবং সেই সময়ও ব্যাপক ডিজিটাল বিচ্ছিন্নতার কারণে জনজীবন ও যোগাযোগ কাঠামোগুলো মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল।

ইন্টারনেটের দীর্ঘস্থায়ী বন্ধের প্রভাব নাগরিক দায়িত্ব, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রে বাড়ছে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে সংশ্লিষ্ট কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি।