ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

লবণচরায় সাচিবুনিয়া বাসস্ট্যান্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের গুলিবিদ্ধ হয়ে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১ মে) দুপুরে ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আহত যুবকের নাম মোহাম্মদ তাইজুল (৩০)। তিনি বটিয়াঘাটার গাওঘরা চানদার ডাংগি এলাকার নজরুলের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাচিবুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুরে দুইটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী দুর্বৃত্ত আসে। তারা লক্ষ্য করে গুলি ছোড়ে এবং একটি গুলি তাইজুলের বাম পায়ের হাঁটুর ওপর লাগে। গুলির শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটলে দুর্বৃত্তরা সেখানে থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে লবণচরা থানা পুলিশ এসে আহত তাইজুলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।