ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

রওনক আলম জানান, মিমোর বাবা বিকেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা করেন। এ মামলায় নাম থাকা আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে, বলেও তিনি জানান।

এর আগে রোববার রাজধানীর বাড্ডার বাড়ি থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাসthal থেকে একটি চিরকুট পাওয়া গেছে এবং মিমোর মোবাইল ফোনে থেকে কিছু গুরুত্বপূর্ন কথোপকথন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চিরকুটে মিমো শিক্ষক সুদীপ চক্রবর্তী ও তার এক সহপাঠীর নাম উল্লেখ করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাসীরুল আমিন জানিয়েছেন, মিমোর বাবা মেয়ের মোবাইল ফোন পরীক্ষা করে শিক্ষকের সঙ্গে দীর্ঘ কথোপকথনের প্রমাণ পেয়েছেন। তিনি বলেন, কথাগুলি গভীর রাত্রিতেও হয়েছে বলে জানা গেছে। এসব প্রমাণের ওপর ভিত্তি করে মিমোর বাবা মামলা করলে পুলিশ শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখায়।

পুলিশ আগে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যাপক ও মিমোর এক সহপাঠীকে হেফাজতে নিয়ে ছিল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে।