ঢাকা | শুক্রবার | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হৃদরোগে আক্রান্ত হয়ে বাসায় পড়ে মারা গেলেন অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

অকালেই থেমে গেল অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর জীবন ও কর্মের পথচলা। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান; বয়স হয়েছিল ৩০ বছর।

সূত্র বলছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাড়িতে আচমকাই মাথা ঘোরা শুরু হয়। একপর্যায়ে তিনি ঘরেই মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় আঘাত পান। পরিবারের লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দিব্যাঙ্কা বুলন্দশহরে জন্ম; পরিবারসহ গাজিয়াবাদেই থাকতেন।

বুধবার সকালে গাজিয়াবাদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রযোজক জিতু ও শিল্পী বিকাশসহ হরিয়ানভি চলচ্চিত্র অঙ্গনের বহু পরিচিত মুখ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

শিক্ষাগতভাবে দীব্যাঙ্কা চৌধরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। আঞ্চলিক বিনোদন জগতে ধীরে ধীরে নিজের স্থান তৈরি করছিলেন; বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে ক্ষণিকের মধ্যে নজর কাড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমানেও তাঁর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

একটা সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছেন, ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। অভিনয়ভঙ্গি ও আবেগপ্রকাশের জন্য ভাইরাল হওয়া ভিডিওগুলোই তাকে বেশি পরিচিতি এনে দেয়।

সূত্র: বলিউড লাইফ