ঢাকা | মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজার নামাজ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই জানজা অনুষ্ঠিত হয়, যেখানে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

অপরদিকে, দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জন্য শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর, বিকাল ৫টায় আজিমপুর কবরস্থানে তার জীবনৰ সঙ্গী মাহফুজা খানমের পাশে দাফন সম্পন্ন হবে।

শফিক আহমেদ রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।