ঢাকা | শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নগরীতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পবিত্র সরকার গ্রেফতার

নগরীতে বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় পবিত্র কুমার সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাকে গত রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পবিত্র সরকার বটিয়াঘাটা উপজেলার মৃত তারাপদ সরকার পরিবারের সন্তান। তার বিরুদ্ধে বহু গুরুত্বর অভিযোগ রয়েছে।তিনি বিএনপির সমাবেশে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর, জুলাইয়ে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতান্ত্রিক সরকার উৎখাতের চক্রান্ত, মাদক চোরাচালান, সাম্প্রদায়িক উসকানি এবং খুলনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য অর্থ তহবিল সরবরাহের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে সততার সঙ্গে তদন্তে আছেন।