ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

সংসদে প্রকাশ শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা, ১০টি এস আলমের

২০২৫ সালের শেষ নাগাদ দেশে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন। এই তালিকার মধ্যে ১০টি প্রতিষ্ঠানের মালিকসুলভে রয়েছেন বিতর্কিত ব্যবসায়ী এস আলম। সোমবার সংসদে শীর্ষ ঋণখেলাপিদের নাম উল্লেখ করা হলেও তাদের ঋণের মোট পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হয় নি। শীর্ষ খেলাপিদের তালিকায় তিনটি প্রতিষ্ঠান রয়েছে সিকদার গ্র“পের, আর দু’টি সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো শিল্প গোষ্ঠীর। এছাড়া, বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের মালিকানাধীন দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের নামও উঠে এসেছে এই তালিকায়।