ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

খুলনায় নতুন আধুনিক খাবারের রেস্টুরেন্ট ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’ উদ্বোধন

খুলনায় নতুন ও আধুনিক ধরনের খাবারের অন্যতম এক প্রতিষ্ঠান ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল ২০২৬) এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে: কর্নেল ইমাম আহসান (অবঃ), ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম খান, প্রকল্প পরিচালক মো. সেলিম চৌধুরী, গণসংযোগ কর্মকর্তা হামিম রাহাতসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে অতিথিরা ফিতা কেটে এই নতুন রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা রেস্টুরেন্টের আধুনিক সাজসজ্জা, মনোরম পরিবেশ ও খাদ্যের মানের প্রশংসা করেন। ব্যবসায়ী আহাদ বিশ্বাস বলেন, আমাদের লক্ষ্য হলো সর্বোচ্চ মানের খাবার ও সেবা দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট রাখা। তিনি আশা প্রকাশ করেন ‘মীম রেস্টুরেন্ট’ যেন সকলের পছন্দের স্থান হিসেবে পরিচিত হয়ে উঠে। এই রেস্টুরেন্টে রয়েছে নানা ধরনের ফাস্ট ফুড, কফি, মিল্কশেক, আইসক্রিম, ডেজার্টসহ দিনভর tradicional দেশীয় খাবার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মদিনা নগর মসজিদের খতিব মুফতি আরিফ বিল্লা দোয়া পরিচালনা করেন। এই নতুন উদ্যোগটি খুলনার জনগণের জন্য একটি নতুন স্বাদ ও স্বস্তির বার্তা হিসেবে এসেছে।