ঢাকা | শনিবার | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন জার্মানির ইতিহাসের একজন বিশ্বকাপজয়ী ফুটবল তারকা, মেসুত ওজিল। তিনি ক্যাম্পাসে এসেছেন আধুনিকায়ন ও নতুন একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে। এই অনুষ্ঠানে তিনি শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোস্তফা মেডিকেল সেন্টার-এর আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। মিনহাজ উদ্দীন জানান, আগামীকাল তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করতে যাবেন।