ঢাকা | শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান

সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের পাবলো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৯ জন ব্যক্তিকে এবং একট প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদান করার জন্য। রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এই স্বীকৃতি পেতে মনোনীত ব্যক্তিরা হলেন অভিনয়ে জনপ্রিয় নায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলার প্রফেসর ডাঃ মোঃ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতের জন্য আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ডাঃ মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্য্যে তেজস হালদার জস। এছাড়াও সংগীতের মাধ্যমে ওয়ারফেজ নামক সংগঠনকে এ বছর এই পুরস্কার প্রদান করা হবে। এই পদক দেশের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান থাকার স্বীকৃতি হিসেবে দারুণ সাড়া ফেলেছে।