ঢাকা | বৃহস্পতিবার | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গুলি চালানোর অভিযোগে বলিউড অভিনেতা গ্রেফতার

ভারতের মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকার একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনায় বলিউড অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, এই সপ্তাহের শুরুর দিকে ওশিওয়ারা এলাকার এক আবাসিক ভবনে চারটি গুলি ছোড়া হয়। সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, কেআরকে-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন যে, গুলিগুলো তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই ছোড়া হয়েছিল। তবে তিনি দাবি করেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।

অভিনেতা জানায়, বন্দুকটি পরিষ্কার করার সময় সেটি ঠিকভাবে কাজ করছে কি না, পরীক্ষা করতে বাড়ির সামনে থাকা ম্যানগ্রোভ বনের দিকে গুলি চালান। বাতাসের দিক পরিবর্তনের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি পাশের একবস্তির ভবনে গিয়ে লাগে।

কামাল আর খান বলিউডে একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এর আগে, ২০২২ সালে এক যৌন হেনস্তার মামলায় গ্রেপ্তার হন তিনি। সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তারকার বিরুদ্ধে কটাক্ষ এবং উসকানিমূলক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে মানহানি ও অন্যান্য আইনি মামলা চলমান রয়েছে।