ঢাকা | রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি

প্রধান নির্বাচ কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

আদালতের আদেশ অমান্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল স্থাপন করেন। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি বলেন, গত বছর ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে একটি আবেদন প্রধান নির্বাচন কমিশনারের কাছে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সিইসি সেই আদেশ বাস্তবায়ন করেননি। এই কারণেই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। এর আগে, ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ প্রধান নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন নিষ্পত্তি না করায় তিনি আদালতের শরণাপন্ন হন।