ঢাকা | রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

মদিনার পবিত্র মসজিদে নববীর অত্যন্ত গুরুত্বপূর্ন ও পরিচিত মুয়াজ্জ বিদ শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সৌদি আরবের দুটি পবিত্র মসজিদের প্রামাণ্য ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের ফজর আজানের পরে মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

শেখ ফয়সাল নোমান দীর্ঘ বছর ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও তার ধর্মপ্রাণ মনোভাব উত্তরকালের মুসলমানদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলেছে।

তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন নিবেদিতপ্রাণ ও জনপ্রিয় খাদেমকে হারালো। ‘ইনসাইড দ্য হারামাইন’ জানিয়েছে, শেখ ফয়সাল নোমান ১৪২২ হিজরিতে (২০০১ সালে) মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ লাভ করেন। তার পরিবার দীর্ঘদিন ধরে এই ঐতিহ্য বজায় রেখেছে; তার দাদা প্রথম মুয়াজ্জিন ছিলেন, এবং তার বাবা এই পেশায় ১৪ বছর বয়সেই যোগ দিয়েছিলেন।

শেখ ফয়সাল নোমান ১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত মোট ২৫ বছর ধরে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে যান। তার এই অবদানের জন্য মুসলিম উম্মাহ অন্তরে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছে।