
শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক মোজাফফরকে সেনা আইনে বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনকে সেনা আইনে বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একই অপরাধের জন্য এক ব্যক্তিকে একাধিক আইনে পৃথকভাবে বিচার করা সম্ভব নয়, তাই মোজাফফরকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা-মেম্বারদের সঙ্গে দরবার শেষে আয়োজিত








