
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসম্বলিত একটি ভিডিও প্রকাশ হওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ও অভিযোগ প্রশাসনের ভাবমূর্তি








