
বোমা পিডিএফ ছড়ানো ও ইসকন মন্দিরে হামলা পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেফতার
ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’‑র সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এক কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের অভিযোগ, সে অনলাইনে উগ্রবাদী প্রচারণা চালানোসহ বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো এবং শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানির সঙ্গে জড়িত ছিল। ডিএমপি সূত্রে জানা গেছে, সদর উপজেলার হবিগঞ্জ থানার ওই কিশোরকে বৃহস্পতিবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল








