
সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে ১১ দল: ১২ জুন সীমান্তজুড়ে সমাবেশ, ১৫ জুন শাহবাগে বিক্ষোভ
পুশ-ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১২ জুন) দেশের সব সীমান্তবর্তী জেলায় এবং সীমান্ত পয়েন্টগুলোতে সমাবেশ করবে এগারো দলীয় ঐক্য। এছাড়া তারা ১৫ জুন ঢাকার শাহবাগের হাদী চত্বরে খুন, ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে সারাদেশের মানুষের কাছে দাবি জানিয়ে বিক্ষোভ করবে। বুধবার (১০ জুন) দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক








