
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলায় জামায়াত দুঃখ প্রকাশ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধানমন্ডি ৩২ নম্বরে আজ আয়োজিত বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে সংগঠনটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং দ্রুত রিপোর্ট দাবি করেছে। মঙ্গলবার (২৩ জুন) জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেনের সই করা এক বিবৃতিতে এই তথ্য








