
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালন করতে যাওয়ার পথে প্রাইভেটকারের সাথে বড় একটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) দুপুর ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে। পরিবারের আরও দুই জন আহত হয়েছেন। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার সেজো মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার








