
টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের টিকিট
বাংলাদেশ ১৯৭৮ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে এশিয়ান গেমসে অংশ নিয়ে আসছে। মূলত পুরুষ হকি দেশের জন্য এশিয়ান গেমসে নিয়মিত উপস্থিতির অন্যতম প্রধান ক্রীড়া বিভাগের একটি। তবে এবারের জাপানের আইচি এশিয়ান গেমসে বাংলাদেশের হকির অংশগ্রহণ একপর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত স্থান নির্ধারণী প্লে-অফে হংকংকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমসে যোগ দেওয়ার স্বস্তি পেয়েছেন আমিরুলরা। নির্ধারিত সময়ের ম্যাচটি ৪-৪ গোলে শেষ হলে খেলা








