
বিসিবি নির্বাচনে তত্ত্বাবধায়ক হিসেবে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তত্ত্বাবধায়নের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। বিসিবি জানায়, কমিশন নিয়মকানুন মেনে নির্বাচন সংক্রান্ত সব প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন। অপর দুই সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া








