
১৭ বছর পর লর্ডসে ফের টেস্ট খেলবে বাংলাদেশ
দীর্ঘ ১৭ বছর পর আবারও ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বৃহস্পতিবার ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে জানান, ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের লর্ডসে একমাত্র টেস্ট খেলবে টাইগাররা—এই হলো সফরের একমাত্র লাল বলের ম্যাচ। ইসিবি জানিয়েছে, ২০১০ সালের পর প্রথমবার নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজন করছে ইংল্যান্ড। এই ঘোষণায়








