
ফুজাইরাহ উপকূলে ট্যাংকারে হামলা
সংযুক্ত আরব আমিরাতের প্রধান বন্দর ফুজাইরাহের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (UKMTO) মঙ্গলবার ভোরে এই তথ্য নিশ্চিত করেছে। ইউকেএমটিও বলেছে, হামলাটি ওমান উপসাগরের তীরবর্তী অঞ্চলে ঘটেছে—ফুজাইরাহ থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে। ঘটনার সময় জাহাজটি নোঙ্গর করা অবস্থায় ছিল। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে বিস্ফোরক ধরনের আঘাত ধরা পড়েছে। কীভাবে এই আঘাত হয়েছে—ড্রোন,








