
কলকাতায় জুমার নামাজকে কেন্দ্র করে উত্তেজনা, রাজাবাজারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
কলকাতার রাজাবাজার এলাকায় শুক্রবার (১৫ মে) জুমার নামাজকে ঘিরে পুলিশের সঙ্গে একদল মুসল্লির বাগ্বিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। দুপুরের দিকে রাস্তায় নামাজ পড়ার কারণে তাৎক্ষণিকভাবে যান চলাচল ব্যাহত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঁড়ায়। প্রতিবেদনে বলা হয়েছে, রাজাবাজার ক্রসিংয়ের একাংশ জুড়ে নামাজ পড়তে শুরু করলে জনবহুল ওই সড়কে যানজট তৈরি হয়। পুলিশ যখন যান চলাচল স্বাভাবিক রাখার জন্য বাধা দিলে কয়েকজন








