
চীনে মুষলধারে বর্ষণে আকস্মিক বন্যার শঙ্কা: ‘রেড অ্যালার্ট’ জারি
চীনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার পর পানিসম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া প্রশাসন রোববার (২৪ মে) যৌথভাবে সর্বোচ্চ সতর্কবার্তা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। কর্তৃপক্ষ বলেছে, দ্রুততর ও ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বড় ধরনের ক্ষতি হতে পারে। রবিবার জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার (২৫ মে) রাত ৮টা পর্যন্ত আনহুই প্রদেশের পশ্চিমাঞ্চল এবং হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে








