
লেবাননে ইসরায়েলি হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা লঙ্ঘন: ইরান
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, লেবাননে ইসরায়েলের যেকোনো হামলাকে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে। মঙ্গলবার (১৬ জুন) তেহরানে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন আরাঘচি। তিনি বলেন, তেহরানের দৃষ্টিতে এই সমঝোতা দুই পক্ষকে নিয়ে গঠিত — একপক্ষে ইরান ও হিজবুল্লাহ, আর অন্যপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে লেবাননে যুদ্ধের অবসানকে তিনি ‘‘পুরো








