
টানা তিন দফা কমানোর পর আবার বাড়ল স্বর্ণের দাম
টানা তিন দফা দাম কমানোর পর দেশের বাজারে আবার বাড়িয়েছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২১ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম রাখা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা,








