
পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, পরিচালনায় বসবে প্রশাসক
সমস্যাগ্রস্ত শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নতুন সংস্থার পরিচালনায় থাকবে একটি পাঁচ সদস্যের প্রশাসক কমিটি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি বিশেষ বোর্ড সভার শেষে মুখপাত্র মোঃ আরিফ হোসেন খান এ তথ্য জানান। এর আগে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ঐ সভায় কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন। মুখপাত্র জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলো








