
বর্ধিত সময় শেষ: বেনাপোল বন্দরে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি সম্পন্ন
চাল আমদানির জন্য সম্প্রতি সরকার কর্তৃক ঘোষণা করা বর্ধিত সময়সীমা শেষ হয়েছে। দেশের সবচেয়ে বড় মালবাহী স্থলবন্দর বেনাপোলের মাধ্যমে এই সময়ে মাত্র তিনদিনের মধ্যে ছয়টি চালানে প্রায় ১২৫৯ মেট্রিক টন (নন বাসমতি) মোটা চাল আমদানি করা হয়েছে। আমদানি করা এসব চালানের খালাস কার্যক্রম ইতোমধ্যেই বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে সম্পন্ন হয়েছে। গত ১১ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৪০ দিন








