
নড়াইলে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৫ ও ২ বছরের দুই ভাইয়ের মৃত্যু
নড়াইল সদর উপজেলার ভাটিয়া এলাকায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা একই এলাকার মাজেদুল শেখের ছেলে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছোট ছেলে ফারুককে দুধ পান করিয়ে তাদের মা কিছুক্ষণ ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে মা








