
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি: কেন্দ্রীয় সেল সতর্ক
বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল কয়েকটি জেলায় নিজেদের নাম ব্যবহার করে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচার করার ঘটনায় সতর্কবার্তা দিয়েছে। সোমবার (৮ জুন) দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জেলায় ‘বিএনপি মিডিয়া সেল’ নামে অননুমোদিত কমিটি গঠন ও সেই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার নজির








