
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ পূর্ণরূপে প্রত্যাহার
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা ৫ অক্টোবর পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, শহীদদের আত্মার শান্তির জন্য ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আংশিক আশ্বাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও








