
সরকার শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে
শিক্ষকদের বাড়িভাড়া ও অন্যান্য দাবির প্রতি সরকারের সহানুভূতি ও শ্রদ্ধা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, শিক্ষকরা আমাদের শিক্ষাব্যবস্থার মূল স্তম্ভ। সরকার তাদের মর্যাদা ও সামর্থ অনুযায়ী বাড়িভাড়া সংক্রান্ত দাবিগুলোর বিষয়টি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছে। বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশভিত্তিক বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধি সহ আরো কিছু দাবী তুলেছে। কিন্তু সরকারের আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটাকে








