
নারী হকিতে ইতিহাস গড়লো বাংলাদেশ
বাংলাদেশের হকির দীর্ঘ ঐতিহ্য থাকলেও দীর্ঘদিন কোনো সিনিয়র নারী জাতীয় দল ছিল না। সেই অভাব দূর করে এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইপর্বে প্রথমবার খেলেই ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ড্র করার পর শুক্রবার নিজেদের দ্বিতীয় খেলায় উজবেকিস্তানকে ৩-২ হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ম্যাচে শুরু থেকেই বাংলাদেশ যোগ্য লড়াই








